বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫:১৭ পিএম
ফরিদগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে মো. রবিউল (১৯) ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যা করেছে।

২৪ মার্চ শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ছালিয়াপাড়া এলাকার মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যা কারী রবিউল মিজি বাড়ির ফারুক মিজির ছেলে। আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশে।

পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, গত কয়েকদিন ধরে রবিউল একটি অ্যান্ডয়েড মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা ফারুককে অনুরোদ করে। কিন্তু ফারুক মিজির কাছে মোবাইল কিনে দেওয়ার টাকা না থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি।

মোবাই না পেয়ে বাবা ও মায়ের সাথে অভিমান করে শুক্রবার রাতে ঘরে থাকা কিটনাশক খেয়ে পেলে রবিউল। এরপর পরিবারের লোক টরে পেয়ে তাকে দ্রুত নিকটস্থ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Model Hospital

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন বলেন, শুনতে পেয়েছি রবিউকে দামি মোবাইল কিনে না দেওয়ায় বাবা ও মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা কিটনাশক খেয়ে অত্মহত্যা করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, যুবকের আত্মহত্যার সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital