বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশে পরিনত করেছি : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৬:০০ পিএম
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশে পরিনত করেছি : শিক্ষামন্ত্রী

মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এবং তাদের দোসররা ক্ষমতায় এসে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

রবিবার (২৬ মার্চ) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দীপু মনি বলেন, পৃথিবীতে এরকম গণহত্যা ইতিহাস বিরল কিন্তু এই গণহত্যার পরিচিতি অনেক কম। দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসররা যেহেতু ক্ষমতয় ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না। এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ ২১ বছর। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমাদের সবাইকে দেশ প্রমে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি বলেন, ৯৬ সালে আওয়ামী ক্ষমতায় এসে ইতিহাস বিকৃতি হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। আওয়ামী লীগ তৃতীয় ও চতুর্থ বার ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের চেতনা অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছে বলে তিনি জানান।

Model Hospital

তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মকে জানিয়ে দিতে হবে আমরা বীরের জাতি। স্বাধীনতার জন্য যে প্রাণ হানি এটা আমাদের সরণ রাখতে হবে। প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশে পরিনত হয়েছি। আমরা সবাই মিলে এগিয়েই যাব এটাই আমাদের প্রতিজ্ঞা।

বঙ্গবন্ধু ৭ মার্চের সেই ১৯ মিনিটের ভাষণেই সব দিক নির্দেশনা ছিল। আমরা তাঁর সেই ভাষণে সব পেয়ে গিয়েছিলাম। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা হয় না। দেশ এগিয়ে যাচ্ছে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সবাই মিলে একত্রে কাজ করলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ দ্রুত রুপান্ত হবে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে নাট্যকার ও সংবাদকর্মী এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযুদ্ধা, শিক্ষক, শিক্ষিকা, সুধি সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে কুচকাওয়াজ, বাস্কেটবল টুর্নামেন্ট, বালিকা হ্যান্ডবল, টুর্নামেন্ট ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ও জাতীয় স্কুল ক্রিকেট এর ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এর আগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর অঙ্গীকার পাদদেশে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসক উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital