বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৬:৩০ পিএম
মোহনপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান।

মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সানি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. খালেক প্রধান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার, উপজেলা যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম গাজী, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মাঝি, মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন।

মোহনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান বলেছেন, একটি দেশের স্বাধীনতা কি তা মর্মে মর্মে বুঝতে পারে যে জাতি স্বাধীন নয়। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছিলাম বলেই স্বাধীনতার সেই স্বাদ পেয়েছি। একটি জাতিকে উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর ২৩ বছর সময় লেগেছে। যার মধ্যে তিনি ১৩ বছরই জেলে ছিলেন।

Model Hospital

তারপরও তিনি জাতিকে উদ্বুদ্ধ করে গেছেন। যে উদ্বুদ্ধতার শক্তিতেই আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন, যারা দেশকে স্বাধীন করেছেন তাদের এই সরকারের মতো আর কেউ সম্মান দেয়নি। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা পর্যন্ত সম্মানীভাতা দিচ্ছেন। ঘরবাড়ি দিচ্ছেন। যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তারা এই সরকারের আমলেই প্রকৃত সম্মান পাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital