বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গভীর রাতে সেহরী নিয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশনে অসহায়দের পাশে রেদওয়ান খাঁন বোরহান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:৫০ পিএম
গভীর রাতে সেহরী নিয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশনে অসহায়দের পাশে রেদওয়ান খাঁন বোরহান
মাসুদ হোসেন : গভীর রাতে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন ও বড় স্টেশন প্লাটফর্মে থাকা ভাসমান প্রান্তিক দুস্থ ও অসহায় মানুষকে পবিত্র রমজানের সেহরি বিতরণ করল চাঁদপুর- (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খাঁন বোরহান।
রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার সময় বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেদওয়ান খাঁন বোরহান নেতাকর্মীদের সাথে নিয়ে রেলওয়ে স্টেশনগুলোতে প্রবেশ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ প্লাটফর্মে শুয়ে থাকা মানুষকে ডেকে ডেকে তাদের হাতে সেহরি তুলে দেন। সেহরির প্যাকেট তুলে দেয়ার সময় নেতৃবৃন্দ দুস্থদেরকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সালাম দেন এবং তার জন্য দোয়া করতে বলেন।
গভীর রাতে এভাবে রেদওয়ান খাঁন বোরহানের হাত থেকে সেহরি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন দুস্থ মানুষেরা। স্টেশন ছাড়াও শহরের কালিবাড়ি মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে থাকা ভাসমান মানুষদের মাঝে সেহরি বিতরণ করা হয়।
সেহরী বিতরণ শেষে আলহাজ্ব রেদওয়ান খাঁন বোরহান বলেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছ ইফতারের সময় সবাই কম বেশি আয়োজন করে থাকেন। কিন্তু সেহরীতে অসহায় ও দুস্থ ব্যক্তিরা সেহরী খেয়ে রোজা রেখেছে কিনা তা অনেকেই জানতে চান না। সেই ওখান থেকেই আমাদের মনোভাব যে, আমরা যদি রোজাদার ব্যক্তিদের সেহরী খাবিয়ে রোজা রাখার ব্যবস্থা করতে পারি তাহলে অসহায়রা প্রত্যেকেই রোজা রাখার সুযোগ পাবে। এতে সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।