বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ দোকানিকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:০২ পিএম
ফরিদগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ দোকানিকে জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক চাঁদপুরের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে।
অর্থদণ্ডকৃত প্রতিষ্ঠান গুলো হলোঃ জামালের মুরগীর দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১০ হাজার, সূচি কসমেটিকস এ পণ্যে মূল্য না থাকায় ১ হাজার, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৩ হাজার ও রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৫ হাজার টকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও মাংসের দোকান, মুরগীর দোকান, ফলের দোকান ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং  সবাইকে ন্যায্যমূল্য পণ্য ও সেবা বিক্রির জন্য আইননগত সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।