বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ঝড়ে লন্ডভন্ড মসজিদ-মাদ্রাসা সহ ২৫ বসতবাড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:৫৬ পিএম
হাজীগঞ্জে ঝড়ে লন্ডভন্ড মসজিদ-মাদ্রাসা সহ ২৫ বসতবাড়ি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড করিমের বাগান, রান্ধুনীমুড়া, আড়াখাল ও ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে ৫ মিনিটের ঝড়ে ২৫ টি মসজিদ, মাদ্রাসা সহ বসতঘর লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বিকালে ৩ টার দিকে এই আচমকা ঝড়ে ২১ টি বসতঘর, ১টি মাদ্রাসা ও তিনটি মসজিদ লন্ডভন্ড হয়। ওইসময় শতাধিক গাছপালা ভেঙে পড়ে। ওইসময় যানবাহন চলাচল ও বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত হওয়া মসজিদগুলো হলো রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ীর জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ীর মঠ মসজিদ।

রায়চোঁ, রান্ধুনীমুড়া ও আড়াখাল গ্রামের ধীরেন্দ্র সাহা বাড়ীর জয়দেব, কে আর সাহা, দুলা মিয়া বেপারী বাড়ীর মোস্তফা মিয়া ও আলী আকবর, বঞ্জের বাড়ীর সোহেল, জমিরা বাড়ীর শুকুর আলী। রান্ধুনীমুড়া গ্রামের সুমন ও দাইমুদ্দিনসহ প্রায় ২০ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

Model Hospital

পৌর কাউন্সিলর শাহ আলম ও রায়চোঁ গ্রামের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, মাত্র ৫ মিনিটের ঝড়ে গাছপালা ভেঙে পড়ে প্রায় ২০ টি বসতঘর তছনছ হয়। তবে ওই সময় কেউ হতাহত হয়নি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ভেঙে পড়া গাছপালা সরিয়ে দেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital