বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রনে মতলব উত্তর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:২৭ পিএম
রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রনে মতলব উত্তর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

মতলব উত্তরে পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় সর্বমোট ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায়সহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৮মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পবিত্র রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ছেংগারচর বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায়দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

Model Hospital

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ’সহ সঙ্গীয় ফোর্স।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।