শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কিশোর গ্যাং কর্তৃক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বাঁধা দেওয়ায় হামলা- আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪:৫৬ পিএম
ফরিদগঞ্জে কিশোর গ্যাং কর্তৃক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বাঁধা দেওয়ায় হামলা- আটক ১

ফরিদগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে দীর্ঘদিন স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করায় পরিবারে পক্ষ থেকে বাঁধা। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত কিশোর গ্যাংরা শিক্ষার্থীর পরিবারের লোকজনের উপরে হামলা।

এসময় শিক্ষার্থীর বাবা ফারুক গাজী, বড় ভাই শিমুল গাজী ও শাকিল গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাদের কে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। উক্ত ঘটনার শিক্ষার্থীর মা সুমি বেগম থানায় মামলা দায়ের করেন। মামলায় ১নং আসামী রাফাত হোসেন বেপারি কে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে আটক করেন থানা পুলিশ। ঘটনাটি উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নে।

ঘটনার সূত্র ও থানায় অভিযোগে জানাযায়, গত কয়েক মাস ধরে বখাটে রাফাত হোসেন ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়া পথে বাঁধা দিয়ে আসছে এবং বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে থাকেন।

বিষয়টি শিক্ষার্থী তার পরিবার সদস্যদের অবগত করলে তার ভাই শিমুল গাজী রাফাত হোসেন কে জিজ্ঞেসা করলে সে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত কিশোরগ্যাংসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীর পরিবারের লোকজনের উপরে গত ২ এপ্রিল ইউনিয়ন ফিরোজপুর বাজারে সায়েদ উল্যা মার্কেট সামনে হামলা করেন। এসময় তার বাবা, ভাইসহ কয়েজন গুরুত্ব আহত হন। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

Model Hospital

উক্ত ঘটনার শিক্ষার্থী মা সুমি বেগম ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার বাকী আসামীরা হলেন, মুকবুল হোসেন, মিরাজ হোসেন, অহিদ উল্যা, ইশাত, সোহাগ, রাছেল ও মাহিন।

শিক্ষার্থীর মা সুমি বেগম বলেন, আমার মেয়ে স্কুলে আসা যাওয়া পথে রাফাত কু প্রস্তাব দিয়ে আসতো। বিষয়টি আমার মে আমাদের জানালে আমরা তাকে এই সকল কাজ থেকে বিরত থাকার কথা বলি কিন্তু সে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত কিশোরগ্যাংসহ আমাদের উপর হামলা করেন। আমার এর বিচার চাই।

রাফাতের পরিবারের সাথে যোগাযোগ করা চেষ্টা করেও পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ আ মান্নান বলেন, বিষয়টি নিয়ে একটি নিয়মিত মামলা হয়েছে। মামলায় রাতে ১নং আসামী আটক করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।