বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ পিএম
ফরিদগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফরিদগঞ্জের নবাগত ইউএনও মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁদপুরের ফরিদগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ নবাগত ইউএনওকে ফরিদগঞ্জে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও সর্বসাধারণের প্রশাসনিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মসূচিতে বিএনপির সহযোগিতামূলক অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন তিনি।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মহসীন মোল্লা, বিএনপি নেতা মহসীন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ, হুমায়ুন কবির কাজী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, কামরুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, উপজেলা ছাত্রদল নেতা রাশেদ, সুজন, মইনউদ্দিন, মনির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সাক্ষাৎ শেষে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
শাহরাস্তিতে ২০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার থেকে মাজার সড়কের বালুর মাঠসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার টামটা এলাকার শিংয়ের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল বাছেত এবং মায়ের নাম ফিরোজা বেগম।

Model Hospital

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৫, তারিখ ১৪ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।