রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিনামূল্যে ৩ হাজার ২শ' ক্ষুদ্রও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

এ প্রণোদনার সঠিক ব্যবহারে খাদ্য উৎপাদন বাড়বে : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪:০১ পিএম
এ প্রণোদনার সঠিক ব্যবহারে খাদ্য উৎপাদন বাড়বে : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
শাহরাস্তিতে চলতি অর্থবছরে খরিপ -১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি  হিসেবে ৩  হাজার ২শ’ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
বুধবার (১২- এপ্রিল )সকালে  শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনআয়তনে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রধানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, বৈশ্বিক করোনা এবং ইউক্রেন যুদ্ধ বিশ্ব বাসীকে অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দুর অবস্থা থেকে উত্তরণের কৃষকদের ফসল উৎপাদনে প্রনোদনা কার্যক্রম নিরলস ভাবে অব্যাহত রেখেছেন। যার মধ্যে সারের দাম কমানো উন্নত বীজ কৃষকদের মাঝে বিতরণ ব্যবস্থা করা। সেজন্য তিনি সকল কৃষক কৃষাণীদেরকে ওই প্রণোদনা কাজে লাগিয়ে নিজস্ব উৎপাদন বাড়িয়ে খাদ্য স্বয়ং সম্পন্ন হওয়ার তাগিদ দেন। তিনি ওই সময় প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষাণীদেরকে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পরিশেষে আগত সুবিধাভোগী প্রান্তিক কৃষক ও সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য সম্পূর্ণ করেন।
এ সময় কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তারের স্বাগত বক্তব্যে ও উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারীর সঞ্চালনায় এতে অতিথিদের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী , উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহা, ইসহাক  খন্দকার সহসকল উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী,  সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার শাহরাস্তিতে চলতি অর্থবছরে  প্রণোদনা কর্মসূচি হিসেবে ৩ হাজার ২শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। ওই কৃষকদেরকে ৫ কেজি করে উফসি জাতের ১৬ টন ধান বীজ, ১০ কেজি করে  এমওপি  ৩২টন, ১০ কেজি করে ডিএপি ৩২ টন  সার বিতরণ করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।