বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শপথ নিলেন নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪:৩৬ পিএম
চাঁদপুরে শপথ নিলেন নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেয়ারম্যানদের উদ্দেশে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আজকের পর থেকেই সরকারের অংশ হয়ে গেলেন আপনারা। ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়লে আপনারা খুব সহজেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। আইনে ৩৩ রকমের কাজের কথা বলা হয়েছে। ইউনিয়ন পরিষদের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে ইউনিয়নের মানুষ উপকৃত হবে।

ডিসি আরও বলেন, আশা করছি, আপনাদের নেতৃত্বে জেলার দুটি ইউনিয়ন পরিষদ মডেল হবে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে সরকার।

Model Hospital

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

এর আগে গত ১৬ মার্চ জেলার মতলব উত্তরের মোহনপুর ও হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম নামে এ দুই ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে উল্লেখিত দুই চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital