বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরন

গাজী মোঃ মহসিন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪:২০ পিএম
এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরন
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ্ব মনজুরা হক।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি লেখক জেসমিন মুন্নী, ফাউন্ডেশনের তনয়া ফাইজা ফাতেমা মনজুর, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী,ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী, মনজুরা ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আবুল কালাম মিজি ও এলাকার তরুন যুবকরা।
ঈদ সামগ্রী বিতরন কালে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মনজুরুল হক শোয়েব তার বক্তব্যে বলেন আমার বাবা আলহাজ্ব মরহুম এম এম নুরুল হক সাহেব অত্র ফাউন্ডেশনের ২০০৫ সালে প্রতিষ্ঠা করে গেছেন অপনাদের কল্যানে। এছাড়াও তিনি এম এম নূরুল হক উচ্চ বিদ্যালয়, মনজুরা ইসলামের মাদ্রাসা ও আল-আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। আজ তিনি কবরবাসী, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করে। সেই সাথে আমার মা ও পরিবারের সকলের জন্য দোয়া চাই। আমার পরিবারের সবাই যেন আপনাদের সেবা ও সহযোগিতা করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষদের কে আর্থিক সহযোগিতা,  ইফতার সামগ্রী বিতরন, খাদ্য সামগ্রী বিতরন, অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন বিতরণ সহ নানা কর্মসূচি কাজ করে থাকি। সর্বোপরি যারা আমাদের ফাউন্ডেশনকে নানা ভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital