শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আ’লীগ নেতা মোস্তফা কামাল ঢালীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন 

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:০৬ পিএম
ফরিদগঞ্জে আ’লীগ নেতা মোস্তফা কামাল ঢালীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন 
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নির্দেশে ও আ’লীগ নেতা খাজে আহমেদ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এবং সংসদ সদস্যের ৪নং সুবিদপুর ইউনিয়ন প্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তফা কামাল ঢালীর নিজস্ব অর্থায়নে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ৫ শতাধিক মানুষের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাস্তবায়ন এবং বাংলাদেশকে বিশ্বে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, আ’লীগ নেতা জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ ধর, যুবলীগ নেতা আল- আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital