শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নারী ও শিশু নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২:৫২ পিএম
ফরিদগঞ্জে নারী ও শিশু নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যরত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চাঁদপুর’র দাউদ হোসেন চৌধুরী।

এস এম ইকবাল : নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সব জনগোষ্ঠীকে এক ও ঐক্যবদ্ধ করার প্রয়াসে ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন।

৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিতামূলক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বর থেকে ১৬ দিন ব্যাপী চলমান এই ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চাঁদপুর’র দাউদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘বাল্যবিয়ে, ধর্ষণ, যৌন হয়রানিসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধ করতে হবে। কারণ একটি জাতিকে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করতে হবে।’

এ সময় ফরিদগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে উপস্থিত নারী-পুরুষ ও জনপ্রতিনিধিসহ সকলকে নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করেন ইউএনও শিউলী হরি।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, থানা প্রশাসের পক্ষে উপপুলিশ পরিদর্শক সেলিম হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital