বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শেষ যাত্রায় শায়িত হলেন শাহরাস্তির আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ৯:০৩ পিএম
শেষ যাত্রায় শায়িত হলেন শাহরাস্তির আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারী

শেষ যাত্রায় শায়িত হলেন চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারী। ১৩ মে শনিবার বেলা সাড়ে এগারোটায় মরহুমের সাহাপুরস্থ বাসভবনে প্রথম জানাজা এবং পৈত্রিক নিবাস একই উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ভড়ুয়া গ্রামে বাদ আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ১২ মে শুক্রবার দিবাগত রাত ২:২৫ ঘটিকায় তিনি কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তার স্ত্রী পূর্বেই ইন্তেকাল করেছেন।

মরহুম আজিজ মিচির পাটওয়ারী স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন অফিসিয়াল পদে কাজ করেছেন। ২০০৭ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহন শেষে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে মননিবেশ করেন এবং আমৃত্যু তিনি তার সাথে যুক্ত ছিলেন।

তার ২ছেলে ১ মেয়ের মধ্যে বড় সন্তান মেয়েও স্বাস্থ্য বিভাগে কর্মরত। বড় ছেলে মো: মহসিন পাটওয়ারী স্থানীয় আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর একজন ভক্ত এবং তৃণমুলের রাজনীতির কর্মী।

Model Hospital

মহসিন পাটওয়ারীর বাবা আজিজ মিচির পাটওয়ারীর মৃত্যুতে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, আমরা শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করছি এবং সেই সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয়জন হারনোর ব্যাথ্যা যেন তারা কাটিয়ে উঠতে পারেন সেই দোয়া করি।

তিনি আরও বলেম, আমরা আরও দোয়া করি মহান আল্লাহ তায়ালা মরহুমকে তার জীবনের সকল ছোট-বড় গোনাহ্ মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

আলহাজ্ব আজিজ মিচির পাটওয়ারীর জানাজায় শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, আওয়ামী লীগের ভ্রাত্রী প্রতীম সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সূধী সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।