ওমরাহ পালন করতে গিয়ে শাহরাস্তির মোশারফ হোসেন মিয়াজীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশারফ হোসেন মিয়াজী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……….. রাজিউন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী , আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান ।

পারিবারিক সূত্রে জানাযায়, মোশারফ হোসেন মিয়াজী ওমরাহ পালনের জন্য গত রমজান মাসে সৌদি আরবে গমন করেন। সাথে তার স্ত্রী, পুত্রবধু ছিলেন। ওমরাহ পালন শেষে তিনি ও তার পরিবার সৌদি আরবে অবস্থানরত তার ছেলের বাসায় অবস্থান করছিলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে ব্রেনস্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হলে ১৪ ই মে রবিবার সকাল সাড়ে ৬ টায় তিনি ইন্তেকাল করেন।

শাহরাস্তি প্রেসক্লাবের শোক:

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন মিয়াজী (৬৫) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ সহ প্রেসক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দ।








