বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি কাদির -সম্পাদক সালাউদ্দিন

এস এম ইকবাল, ফরিদগঞ্জ: প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮:৫১ পিএম
ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি কাদির -সম্পাদক সালাউদ্দিন

এস এম ইকবাল, ফরিদগঞ্জ: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

সভাপতি পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন, ৫৪ ভোট পেয়ে আব্দুল কাদের পাটওয়ারী সভাপতি নির্বাচিত হয়। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ করেন, এতে ৪১ ভোট পেয়ে মো. সালাউদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত হয়।

এছাড়া অপর ১১টি পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন পাঠান, সহ- সাধারণ সম্পাদক ওসমান গণি মিঠু, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, প্রচার ও ক্রীড়া সম্পাদক মোঃ জানে আলম জুয়েল, সদস্য মোঃ রুহুল কুদ্দুছ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ আহামিম খান শামিম, মোঃ আমির হোসেন।

Model Hospital

নির্বাচনে ১০১ ভোটারের মধ্যে ৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে উপদেষ্টা দায়িত্ব পালন করেন, ফরিদগঞ্জ সাবরেজিস্টার আরিফুর রহমান।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দলিল লেখক মোঃ হুমায়ূন কবির, সহ-নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ, আলাউদ্দিন, আঃ করিম পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদকখায়রুল আলম বিল্লাল ও কোষাধ্যক্ষ এম আই মমিন খান।

পরে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।