বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জমি দ্বন্ধের জেরে নির্মাণাধীন বাড়ির দেওয়াল ভাঙচুর

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ: প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩, ৮:১১ পিএম
ফরিদগঞ্জে জমি দ্বন্ধের জেরে নির্মাণাধীন বাড়ির দেওয়াল ভাঙচুর

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ: চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে দ্বন্ধে আবুল খায়ের পাটওয়ারী গংদের নির্মানাধীন বাড়ির দেওয়াল ভাঙচুর করা হয়েছে। প্রতিবেশী বাহার উদ্দিন ও তার ছেলে রনির বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

২৮ মে রোববার দুপুরে পুলিশের উপস্থিতিতে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া পাটওয়ারী সামনে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী আবুল খায়ের পাটওয়ারী বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাহার উদ্দিনের সঙ্গে বিরোধ চলছে। বিভিন্ন সময় তারা আমার বাড়ি জোরপূর্বক দখলের পাঁয়তারা করেছে। এখন আমার বাড়ির নির্মাণ কাজ করি। তারা অন্যায় ভাবে আমাদের সম্পত্তিতে বাঁধা প্রদান করে এবং আদালতের মাধ্যমে আমার কাছিয়াড়া মৌজার ১০৮ নং দাগে নিষেধাজ্ঞা আরোপ করে। গত ২১/৫/২০২৩ তারিখে বিজ্ঞ আদালত উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। সে আলোকে আমরা ১০৯ দাগে কাজ করি। গত ২৮ মে রোববার দুপুরে বাহার উদ্দিন পুলিশ আনে কাজ বন্ধ করে এবং পুলিশের উপস্থিতিতে বাহার উদ্দিন ও তার ছেলে রনি আমার বাড়ির দেওয়াল ভেঙ্গে পেলে এবং বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, বাহার উদ্দিন অন্যায় ভাবে আবুল খায়ের পাটওয়ারী গংদের সম্পত্তিতে বাঁধা প্রদান করছে।

Model Hospital

এ বিষয়ে বাহার উদ্দিন বলেন, জমির বিরোধ নিয়ে বিজ্ঞ আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা আরোপ করে। সে আলোকে পুলিশ তা জারী করে। কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করা অবস্থায় পুলিশ তা বন্ধ করে দেয়। আমরা কোন দেওয়াল ভাংচুর করিনি। আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

ফরিদগঞ্জ থানা পুলিশের এ.এস. আই কামাল হোসেন বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞার জমিতে আবুল খায়ের পাটওয়ারী গংরা কাজ করায় বাহার উদ্দিন ওসি স্যারকে অবহিত। ওসি স্যারের নির্দেশক্রমে আমি উক্ত স্থানে গিয়ে কাজ বন্ধ করে দেই। তবে দেওয়াল ভাংচুরের বিষয়ে আমি অবগত নই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital