বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সকলে মিলে একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা চাই: ডা: হারুন অর রশিদ সাগর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১০:৪৬ পিএম
সকলে মিলে একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা চাই: ডা: হারুন অর রশিদ সাগর
এস. এম ইকবাল, ফরিদগঞ্জ:২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর- রশিদ সাগর বলেছেন, জাতির জনকের যোগ্য উত্তরসুরী শেখ হাসিনার নেতৃত্বেই আজকের বাংলাদেশ নিরাপদ রয়েছে। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন একটি রাষ্ট্র আর শেখ হাসিনা দিয়েছেন জনগনের কাঙ্খিত উন্নয়ন এবং জীবনমানের অগ্রগতি। দেশ আজকে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে গেলেও আমাদের আসন এই তুলনায় অনেকটাই পিছিয়ে আছে, তাই আমরা যদি সুযোগ পাই তা হলে অবশ্যই আপনারা ফরিদগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড দেখবেন।
তিনি বলেন, আমরা সকলে মিলে একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা চাই, আপনারা হলেন আমার শক্তি ও সাহস। আপনাদের সমর্থন পেলে নেত্রীর নির্দেশ পালনে সহায়ক হবে আমার জন্য। আমি কোন ব্যাক্তি কে নিয়ে গ্রুপিং চাইনা, শেখ হাসিনার জন্য সকলে ঐক্যবদ্ধ হই।
২ জুন শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের বালিথুবা রাঢ়ী বাড়ির পাশে উঠান বৈঠকে এসব কথা বলেন।
ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্ল্যাহ তপাদার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালিথুবা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, উপজেলা আ’লীগের সাবেক সদস্য আতিকুর রহমান বাবুল, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খোকন তালুকদার, আবুল বাসার মেলেটারি, নুরুল আমিন, কবির হোসেন তপাদার, সাধারণ সম্পাদক আবু জাফর, পাটওয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম,  ইউপি সদস্য আলি আকবর, আবুল হোসেন,  বাচ্চু মেম্বার, উপজেলা আ’লীগ নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তপাদার, প্রচার সম্পাদক জাকির হোসেন খাঁন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মন্টু মিজি, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার,  ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়াজি, উপজেলা যুবলীগের সাবেক সদস্য নূরে আলম মাসুদ মিজি, জেলা সেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বকাউল, সাবেক সদস্য নাসির উদ্দীন, আওয়ামীলীগের নেতা আবুল কাশেম,  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জায়েদ হোসেন রুবেল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, কামাল হোসেন, যুবলীগ নেতা আরিফুর রহমান, জাহিদুল হক মিলন,  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিহন ভূইয়া প্রমুখ।
এর আগে তিনি বালিথুবা পূর্ব ইউনিয়ন আ’লীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন। তারা হলেনঃ সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  ডা. জয়নাল আবেদীন, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা  ডা. শহিদউল্ল্যাহ তালুকদার, সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আব্দুর রহিম মিজি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ মিয়াজী, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম তালুকদার, আ’লীগ নেতা আব্দুল বারী তালুকদার, ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি ডা. শহিদুল ইসলাম কাজী, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিজি, আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ কোম্পানি, ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের তপাদার, আ’লীগ নেতা বেলায়েত হোসেন সুমনের পিতা  আবুল খায়ের ভেন্ডার, স্ত্রী সাবেক শিক্ষক কামরুন্নাহার শিউলি, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদউল্ল্যাহ তপাদারের পিতা মরহুম আমিনুল হক মাষ্টার,  ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আবু তাহের মেম্বার, সাবেক সম্পাদক মকবুল হোসেন রাঢ়ী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন মাষ্টার, এডভোকেট জায়েদ হোসেন রুবেলের স্ত্রী মরহুমা  এডভোকেট উম্মে সালমা।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ