শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় মেয়র প্রার্থী নাছির উদ্দিন মিয়ার প্রচারণা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৫:৪১ পিএম
ছেংগারচর পৌরসভায় মেয়র প্রার্থী নাছির উদ্দিন মিয়ার প্রচারণা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া প্রচারনা চালাচ্ছেন ব্যাপক। বৃহস্পতিবার বিকেলে ঘনিয়ারপাড়, তালতলী ও ঝিনাইয়া এলাকায় তিনি ব্যাপক প্রচারণা করেছেন।

আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি’সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত।

আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া নির্বাচনে প্রার্থী হতে তিনি নানা ভাবে কেন্দ্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন, করোনাকালে সাধারণ মানুষের পাশে থেকে নানা মানবিক উদ্যোগ নিয়েছেন। আগাম গনসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন। ইতোমধ্যে তিনি পৌরবাসীর দোয়া কামনা করে নিজের ছবি সম্বলিত পোষ্টার লাগিয়ে গোটা পৌর এলাকা ছাপিয়ে ফেলেছেন। ভোটারদের সমর্থন নিতে তিনি নিচ্ছেন নানা কৌশল। ইতিমধ্যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া বলেন, স্থানীয় ভাবে দলীয় ফোরামে আমার প্রার্থীতার বিষয়টি উত্থাপন করেছি। নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই দলের কেন্দ্রীয় কমিটির কাছে তা উপস্থাপন করা হবে। আমি আশাবাদী যে নেতা-কর্মীরা সম্মিলিত ভাবেই আমাকে সমর্থন জানাবে। কারণ মূল দলসহ সব সহযোগী ও অঙ্গসংগঠন সমূহের সকল নেতা-কর্মীর সাথেই আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এমনকি দলমত নির্বিশেষে পৌরসভার সকল মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সচরাচরই বিদ্যমান। যা অনেকের তুলনায় অনেকাংশে বেশিই বলে আমার বিশ্বাস। তাই মনে করি একই ভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন নৌকার মাঝি হিসেবে। কারণ তিনি দল ও দেশের সকল ক্ষেত্রে যোগ্য কর্মীকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর উপযুক্ত করে গড়ে তোলায় উদ্যোগ নিয়েছেন।

Model Hospital

পরম করুণাময় আল্লাহ্তায়ালা যতদিন আমাকে জীবিত রাখবেন, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদশে ভিশন ২০৪১ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital