বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন

নৌকার বিজয়ে ঐক্যের বিকল্প নাই : এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:৩৩ পিএম
নৌকার বিজয়ে ঐক্যের বিকল্প নাই : এসি মিজান

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সকল স্তরের আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহ্বান আসুন আমরা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করি। ঐক্যের বিকল্প নাই। আমরা আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেয়র নির্বাচন নিশ্চিত করি।

শনিবার মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) তাঁর ফেইসবুক পেইজে আহ্বান জানান।

তিনি আরো লিখেন, সাবেক ছাত্রনেতা ও পৌরসভার আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা ও সাবেক ছাত্রনেতা ও পৌরসভার আওয়ামী লীগ নেতা এ্যাড. মহসিন মিয়া মানিককে আন্তরিক ধন্যবাদ, ওরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে সহযোগিতার মনোভাব প্রকাশ করায়। দলের আদর্শের কর্মীরা বিক্রি হয় না। আসুন পৌরসভার নির্বাচনের কর্মকান্ড শুরু করি।

তাঁর এ পোস্টের ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর বিভিন্ন পেইজে। বিভিন্ন জন ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়ন আরিফ উল্যাহ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় লাভ করাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শাসমুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল’সহ তাঁদের সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital