বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর আলগী উত্তরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ খানের মনোনয়ন পত্র দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ২:১৪ পিএম
হাইমচর আলগী উত্তরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ খানের মনোনয়ন পত্র দাখিল

মো. সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুরের হাইমচর উপজেলাধীন আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক মাকসুদ আলম খান।

আজ ৯ ডিসেম্বর বেলা ১২ টায় দলীয় নেতা কর্মী ও এলাকাবাসী কে সাথে নিয়ে ব্যান্ড বাদ্য যন্ত্র সহ বিশাল মিছিল নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ শাহজাহান মামুন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করছেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে কর্মী সমর্থক দের উদ্দেশ্য বলেন,আমি দীর্ঘ দিন দলের দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদের পাশে ছিলাম, আমার দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক জীবন আপনাদের সাথে সুখে দুখে ছিলাম, দলের কাজ করলেও কতিপয় ষড়যন্ত্র কারী আমাদের মুল্যায়ন না করে নাই, করোনা কালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের সাথে নিয়ে আপনারা যে সিদ্ধান্ত দিবেন তাই মেনে নিব।

এদিকে প্রত্যক্ষদর্শী মতে, তৃনমূল আওয়ামীলীগ ও সাধারণ জনগন দাবি ইউপি চেয়ারম্যান মাধ্যমে জনগন সরকারের পক্ষ থেকে জনগনের সকল সুবিধা পরিষদের মাধ্যমে বন্টন করা হয় । তাই আসন্ন ইউপি নির্বাচন সৎ,যোগ্য, দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা ও জনগণের সুখে-দুখে সব সময় আমরা মাকসুদ আলম খান কে পেয়েছি। তাই তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকেন আমরা ব্যালট পেপারের মাধ্যমে তাকে বিজয়ী করে আনবো।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital