শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৯:৩৫ পিএম
মতলব উত্তরে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

মতলব উত্তরে একটি দুইনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৪ জুন) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটক ডাকাতরা হলেন, মো. আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। তারা সবাই মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মতলব উত্তর উপজেলার এখলাছপুরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় একটি বাড়িতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তিন ডাকাত সদস্যকে আটক করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল চাঁদপুর থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন বিভিন্ন সময়ে মোহনপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বাল্কহেড, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত। এ ছাড়া, অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত।

Model Hospital

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, আমরা জানতে পেরেছি ওই এলাকায় ডাকাত দলের তিনটি গ্রুপ আছে। তবে, সদস্য সংখ্যা কত তা জানা যায়নি। এরা ঈদকে কেন্দ্র করে যেসব নৌযানে মূল্যবান মালামাল থাকে ও নৌযানের শ্রমিকরা কোন সময় তাদের বেতন পায় এই ধরনের তথ্য জেনে ডাকাতি করে। মূলত তারা এখলাছপুর, মোহনপুর ও চেঙ্গারচর এলাকা থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে।

আটক তিন ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital