বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আগুনে প্রাণ হারানো প্রতিবন্ধী শিশুর পরিবারের পাশে ইঞ্জি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ২:৪৩ পিএম
শাহরাস্তিতে আগুনে প্রাণ হারানো প্রতিবন্ধী শিশুর পরিবারের পাশে ইঞ্জি: শফিকুর রহমান
শাহরাস্তিতে আগুনে প্রাণ হারানো প্রতিবন্ধী শিশু সোহানের ১০ পরিবারের পাশে আর্থিক সহায়তা করে পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি  ইঞ্জি: শফিকুর রহমান।
শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু  উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের  দক্ষিণ পাড়া আলীপুর বেপারী বাড়িতে স্ব-শরীরে হাজির হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির  মৃত সোহানের পিতা গৃহকর্তা রবিউল আলম কে সান্ত্বনা দিয়ে তার  হাতে ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের পক্ষে ১০ হাজার টাকা হস্তান্তর করেন।
তাৎক্ষণিক পরিবারটি নগদ সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু পরিবারটিকে এই কঠিন মুহূর্তে ধৈর্যধারণ করে পরিস্থিতি মোকাবিলার জন্য আল্লাহ আল্লাহ পাকের নিকট প্রার্থনা করার আহবান জানান।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা  আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার,জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা, আ’লীগনেতা আলমগীর কবির পলাশ, ইউপি সদস্য ইমরান ফকির, সাবেক ইউপি সদস্য মুকবুলসহ উপজেলা  ও ইউপি আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শুক্রবার উপজেলার টামটা দক্ষিণ ইউপির দক্ষিণ পাড়া আলীপুর বেপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।