রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ আলোচনা সভায়

মৎস্য সম্পদ রক্ষা করার জন্য সবাইকে কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

সজীব খান প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১০:৪৯ পিএম
মৎস্য সম্পদ রক্ষা করার জন্য সবাইকে কাজ করতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ শ্লোগানে চাঁদপুরের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়য়াম জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে মাছ চাষ আমাদের অর্থনীতিক অনেক গুরুত্ব রাখছে, আমরা মাছে ভাতে বাংঙালী, এ কথার বাস্তব প্রতিফলনের জন্য বেশি বেশি করে মাছ চাষ করতে হবে। মৎস্য সম্পদ আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, মৎস্য চাষের মাধ্যমে সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ অনেক ভূমিকা রাখবে, আমাদের দেশে এখন প্রতি বছর মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মৎস্য চাষীদের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, মাছ চাষ এখন অনেক লাভ জনক হওয়ায় অনেকেই এখন মাছ চাষ করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, শেখ হাসিনা সরকারের মাধ্যমে এখন তা পূরন হচ্ছে, বাংলার মেহনতি মানুষের জন্য স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছে। মাছ চাষ করে আমাদের এখন অনেক বৈদেশিক মূল্য দেশে আসছে। বেশি বেশি করে দেশীয় মাছ উৎপাদন ও চাষাবাদ করতে হবে।

তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষার জন্য সবাইকে কাজ করতে হবে। মৎস্য সম্পদ আহরন রক্ষা করতে হবে, স্মার্ট বাংলাদেশের মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, জেলেদের স্মার্ট কার্ড দিয়ে পরিচয়পত্র দেওয়া হয়েছে, জেলেদের নিবন্ধন করে জেলেদের মাঝে চাল, সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে, সাগরে মাছ ধরার নির্শেদের সময় সকলকে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষা করতে হবে। সরকারি জলাশয়গুলো লিজের মাধ্যমে মাছ চাষে সবাইকে উদ্বদ্ধ করতে হবে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার জন্য নৌকায় পক্ষে সবাইকে কাজ করতে হবে, আসন্ন নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Model Hospital

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট মাশহুদ নাহিয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।