রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ ছাদ বাগানের পুরস্কার পেলেন কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১০:২০ পিএম
শ্রেষ্ঠ ছাদ বাগানের পুরস্কার পেলেন কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজী
সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাদ কৃষিকে উৎসাহিত করতে দাউদকান্দি উপজেলায় এবারই প্রথম ছাদ বাগানের তিন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।  গ্রাম হবে শহর সরকারের এ উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আত্যাধুনিক দালান নির্মান হচ্ছে। সেখানে সবুজের সমারহ বিলিন হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এবারই বৃক্ষ মেলা  উদ্বোধনী অনুষ্ঠানে দেশ সেরা উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ঘোষনা দিয়েছিলেন যে, এবার সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা ছাদে কৃষি বাগান যারা গড়ে তুললেছেন তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করবেন।
তাই ছাদ বাগান কৃষিকে গুরুত্ব দিয়ে এবারই প্রথম দালানের ওপর যারা বাগান করেছেন কৃষি অফিসের ৫সদস্যের টিম তাদের ছাদ বাগানে পরিদর্শন করে তিন জনকে বাছাই করেছেন।
সোমবার পাচদিন ব্যাপী বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি। তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তাদেরকে একটি ক্রেষ্ট ও একটি বনসাই গাছের  চারা দিয়ে পুরুস্কৃত করেন।  পরিবেশ রক্ষায় ছাদ বাগানে ২১প্রকারের ফলফলাদি সবুজের সমারহ গড়ে তুলায়, কালের কন্ঠের সাংবাদিক ও কুমিল্লা টিভি সম্পাদক  ওমর ফারুক মিয়াজীকে উপজেলার শ্রেষ্ঠ কৃষি ছাদ বাগানের পুরুস্কৃত করা হয়।
এ সময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসলে শখের বাগান করেছি। গ্রামের সবুজের সমারহ আর সেই আবহাওয়া উপভোগ করতে বাগানে ২১ প্রকারে ফলফলাদির গাছ লাগিয়েছি। আর সবজি তেমন একটা কিনে খেতে হয় না। ধন্যবাদ উপজেলা প্রশাসন ও বৃক্ষ মেলার আয়োজন কমিটি কে আমাকে শ্রেষ্ঠ কৃষি ছাদ বাগানের পুরস্কৃত করায়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটা ছাদে কৃষি বাগান গড়ে তুললে হবে।  তিনি আরও বলেন ভবিষ্যতে কৃষি ছাদ বাগানের মালিককে আরও উৎসাহিত করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেল এএসপি এনায়েত কবির শোয়েব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব, সহকারী কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা, গৌরীপুর  তদন্ত কেন্দ্রে ইনচার্জ  পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার প্রমূখ।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।