রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৮:৫৪ পিএম
কচুয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর
কচুয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়,বর্ষা প্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে  মাছের পোনা অবমুক্ত করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখস্থ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।এসময় উপস্থিত ছিলেন – চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা মেহেদী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এ বছর কচুয়া উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১০-১৫ সেন্টিমিটার সাইজের ২শ৮৫ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা ছাড়া হচ্ছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।