শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কম্পিউটার সেবা দাতা ব্যবসায়ীদের মতবিনিময় ও পরিচিতি সভা

মো: মুছা তপদার প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১১:০২ এম
চাঁদপুর কম্পিউটার সেবা দাতা ব্যবসায়ীদের মতবিনিময় ও পরিচিতি সভা
চাঁদপুরে কম্পিউটার সেবা দাতা ব্যবসায়ীদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের নতুন বাজার, কদমতলা পৌর মার্কেটে  কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

এই সময় ব্যবসায়ীরা মতবিনিময় সভায় বলেন, আমাদের এই সমাজে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে,  তার পাশাপাশি তাদের একটি সংগঠন, সমিতি, বা এসোসিয়েশন রয়েছে। তারা সবাই সবার ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠন, সমিতি, বা এসোসিয়েশনের নিয়ম ভাবে পরিচালনা করেন। তাই আমাদের চাঁদপুর শহরে কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে এসোসিয়েশন বা সংগঠনের নিয়ম ভাবে পরিচালিত হয় তাহলে আমার সবাই অনেকে লাভবান হবে।

তারা আরো বলেন, বিশ্বের মহামারী করোনাকালীন’র পর থেকে বাংলাদেশের আর্থিক মন্দা পরিস্থিতি তৈরী হয়, কম্পিউটার ব্যবসায় ব্যবহৃত সকল এক্সোসরিজ ও দ্রব্য/পন্য মূল্যস্ফীতি হওয়ায় কম্পিউটার সেবাদাতা প্রতিষ্ঠান গুলো স্বমন্বয়তা না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। তাছাড়া চাঁদপুরের সকল ব্যবসায়ীদের একটি কমিটি/সমিতি/এসোসিয়েশন রয়েছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো। এখন সময় এসেছে সবাই মিলে একটি ফ্লাটফর্ম তৈরী করবো। সুখে-দুঃখে সবাই একসাথে হাত মিলিয়ে সকলের পাশে থাকবো।

Model Hospital

চাঁদপুর কম্পিউটার সার্ভিস এসোসিয়েশন’র, সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম আকাশ, শাহ মোঃ আমানত, হোসাইন আহম্মদ সোহেল, উদ্যোগে চাঁদপুর  শহরের বিভিন্ন স্থানের কস্পিউটার সেবাদান ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital