বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে মানা হচ্ছেনা শোকের মাসের নির্দেশনা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৮:১২ পিএম
ফরিদগঞ্জের মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে মানা হচ্ছেনা শোকের মাসের নির্দেশনা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে মানা হচ্ছেনা শোকের মাসের নির্দেশনা। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে। নির্দেশনা অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারী ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। পোস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসসমূহে প্রচারের ব্যবস্থা গ্রহণ, মাসজুড়ে ব্যানার প্রদর্শন, পোস্টার বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কিছু ব্যবহার না করা এবং এলইডি বোর্ড থাকলে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘আমার দেখা নয়াচীন’ ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সব গ্রন্থ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ক্রয় ও পাঠের ব্যবস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থীদের উপহার হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এসব কোন নিয়মের বাস্তব চিত্র চোখে পড়েনি। মাসজুড়ে বিদ্যালয়ের দেওয়ালের মাঝে ব্যানার প্রদর্শন থাকার কথা থাকলেও কোন কিছু নেই। তাছাড়া শিক্ষক কর্মচারীদের মাঝে নেই কোন কালো ব্যাজ ধারণ। অথচ দুইদিন পরে হচ্ছে ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস।
জানাযায়, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ একজন কঠোর জামায়াত পন্থি লোক। যে কারনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী থেকে শুরু করে শোকের মাসে কোন কর্মসৃচি পালন করে আসছেন না বলে পূর্বে থেকে অভিযোগ। এমনকি তার বিদ্যালয়ের ৮০ ভাগ শিক্ষক কর্মচারী বিএনপি জামায়াত পন্থি নিয়োগ পাওয়ায় এসব জাতীয় দিবস পালন না করায় নেই কোন প্রতিবাদ। মফস্বল এলাকায় বিদ্যালয়ের অবস্থান পড়ায় ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নেই কোন আগমন। আর এ সুযোগে প্রধান শিক্ষক হারুনুর রশিদ নিজের ইচ্ছামত বিদ্যালয়ে আসা-যাওয়া, শিক্ষকদের উদাসীনতা ও পাইভেট বাণিজ্য, বিভিন্ন কর্মসৃচি পালনে নেই তেমন কোন বাধ্যবাদকতা আর এসব অনিয়মের কৈফিয়ত দিতে নেই কোন বিদ্যালয়ের শক্ত ম্যানেজিং কমিটি। যে কারনে প্রধান শিক্ষক নিজেই এ মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সর্ব কতির্তের অধিকারী।
মনতলা এলাকার সচেতন অভিভাবক জাহাঙ্গীর পাটোয়ারী বলেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ একজন জামায়াতের লোক, ততকালীন সময়ে মোটা অংকের ঘুষের মাধ্যমে নিয়োগে পেয়েছেন। গত ১৫ বছরে এ বিদ্যালয়ে সঠিক ভাবে কোন জাতীয় কর্মসৃচি পালন করা হয়নি।
মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আল-আমিন বলেন, বিষয়টি দেখে আমি নিজেও বিচলিত যে অতিগুরুত্বপূর্ণ জাতীয় কর্মসৃচি এখন পর্যন্ত প্রধান শিক্ষক আমলে নেয়নি। বিদ্যালয়ে পূর্বে থেকে বিএনপি জামায়াত পন্থি শিক্ষক কর্মচারী। সেখানে আমি কোন ক্ষমতা দেখাতে গেলে প্রশ্নবিদ্ধ দেখা দিতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন, আমার বাবা গত মাসে মৃত্যুবরণ করায় এবং  আমার মেয়ে অসুস্থ থাকায় আমি বিদ্যালয়ে আসতে পারিনি। বিদ্যালয়ে সরকারী আগস্টের নির্দেশ কেন পালন করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, আপনি যা প্রশ্ন কররা তা তো আমাকেই করবেন? আমি প্রতিষ্ঠানে উপস্থিত না থাকার সময় সকল বিষয় সহকারী শিক্ষককে বলে গিয়েছি তিনি পালন করেননি, এখন জবাব আমাকে দিতে হয়েছে। আপনি প্রধান শিক্ষক জামায়াত ইসলামের সাথে জড়িত থাকায় আগস্ট মাস শোকের মাস মানতে চাচ্ছেন না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন । এবিষয়ে তিনি বলেন আমি জামায়েত ইসলামের সাথে জড়িত থেকেও বর্তমান সরকার পৌর নির্বাচনে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা আপনি বর্তমান মেয়র সাহেবকে জিজ্ঞেস করে দেখেন। আমাকে কথা শুনানোর জন্য কিছু শিক্ষক আগস্টের কর্মসূচি উপলক্ষে কোন প্রদক্ষেপ নেননি। তবে আজ কালের মধ্যেই ব্যানার ফেস্টুন লাগানো হবে এবং ১৫ আগষ্ট পালনে পদক্ষেপ নিচ্ছি।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, উনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital