বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১:২৭ পিএম
শাহরাস্তিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও এক  আলোচনা সভার আয়োজন করেছে।
বুধবার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী এক দফার আন্দোলন ও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদেরকে রাজপথে থাকার উদাত্ত আহবান জানান।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন নয়নউপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলী আজগর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব আবুল হায়দার, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ বাহার উদ্দিন, সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।