বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে “হিউম্যানিটি অরগানাইজেশান” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:৫৬ পিএম
মতলবে “হিউম্যানিটি অরগানাইজেশান” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে মানবতার সেবার লক্ষ্যে ‘হিউম্যানিটি অরগানাইজেশান’ নামে সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
গত ১৪ ডিসেম্বর বিকেলে নারায়ণপুর প্রেসক্লাবে সংগঠনের নামকরণ ও কার্যনির্বাহী কমিটি ঘেষণার মধ্য দিয়ে এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।
সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট  আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে ফরহাদ আহমেদ আলীকে সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, শাহ পরান ও মো. মেহেদি হাসানকে সহ-সভাপতি, মো. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক, মো. ফারুক ও মো. সফিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আবু সুফিয়ান মেহেদীকে সাংগঠনিক সম্পাদক, মো. মিরাজ প্রধানকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং মশিউর রহমান বাঁধনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।
পরে হিউম্যনিটি অরগানাইজেশান এর নবনির্বাচিত সভাপতি ফরহাদ আহমেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব। এ সময় সংগঠনের সদসবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।