বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নেওয়ায় নিউ পপুলার ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৬ পিএম
চাঁদপুরে ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নেওয়ায় নিউ পপুলার ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারকে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের মিশন রোডের অনন্যা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এ অভিযান চালান।
এ সময় রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ১২০০ টাকা আদায়ের প্রমাণ মেলে। নুর হোসেন রুবেল বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লোকজন রোগীদের কাছ থেকে টেস্টের জন্য ৭০০ থেকে ১২০০ টাকা করে নিচ্ছেন। এজন্য ৪০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রিএজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু টেস্ট ফি অত্যাধিক রাখায় এ জরিমানা করা হয়। জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম এ অভিযানে সহযোগিতা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।