বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পর্তুগীজ ইয়ং সোসালিষ্ট পার্টির প্রথম বাংলাদেশী সদস্য মতলবের কৌশিক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৮ পিএম
পর্তুগীজ ইয়ং সোসালিষ্ট পার্টির প্রথম বাংলাদেশী সদস্য মতলবের কৌশিক

পর্তুগাল ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির (পিএস) যুব শাখা ইয়ং সোশ্যালিস্টের প্রথম বাংলাদেশী হিসেবে সদস্য পদ পেয়েছেন চাঁদপুরের সাজিন আহমেদ কৌশিক।

সোশ্যালিস্ট পার্টির (পিএস) যুব শাখা ইয়ং সোশ্যালিস্টের সদস্য সাজিন আহমেদ কৌশিকের নেতৃত্বে পর্তুগালে বেড়ে ওঠা নতুন প্রজন্মের একঝাঁক বাংলাদেশি পর্তুগালের মূলধারার রাজনীতির এই যুব দলে যোগদান উপলক্ষে আয়োজন করা হয়। ১৪ থেকে ২৯ বছর বয়সের পর্তুগিজ নাগরিক বা পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বিদেশি যেকোনো নাগরিকগণ এই দলে অন্তর্ভুক্ত হতে পারে।

সাজিন আহমেদ কৌশিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেদ্রো আনাস্তাসিও, লিসবন অঞ্চলের (এমপি) এবং তিনি লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রানা তসলিম উদ্দিন ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির (পিএস) প্রবীন নেতা ও দুয়ার্তে মার্সাল, সভাপতি সমাজতান্ত্রিক যুবদল (জেএস) লিসবন শহর শাখা।

আলোচনা সভায় পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির নেতৃবৃন্দ, প্রবাসীদের স্হানীয় লোকজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, কৌশিক বলেন সবাই আমাদের “অভিবাসী” বলে কিন্তু পিএস বলে “মানুষ” এটাই হলো অভিবাসীদের প্রতি ক্ষমতাসীন পিএস দলের আসল মনোভাব। এছাড়াও প্রবাসী তরুণদের স্থানীয় রাজনৈতিতে যোগদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিবাসীদের যেকোন বিষয় ও সমস্যা সরাসরি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে সহজ হয় বলে উল্লেখ করেন।

Model Hospital

সাজিন আহম্মেদ কৌশিক বলেন, পিস একটি ইমিগ্রেন্টবান্ধব সরকার, যাদের কারনেই আমরা এদেশে বসবাসের অনুমতি পেয়েছি, পি এস এর যুব সংঘটনে যোগদাম করতে আমাকে দুয়ার্ত এবং পেদ্রো অনেক অনুপ্রানিত করছে, আমি চাই আমাদের দুইদেশের মধ্যে আরও দৃর সম্পর্ক গরে উঠুক এবং বাংলাদেশীদের নিজেদের সমস্যা নিয়ে কথা বলার একটি যায়গা তৈরি হোক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু ইমন, জামিল আকবর শামীম, তানভীর আলম জনি, জাকির আহমেদ, বিয়াট্রিজ পেরেইরা, জোয়াও পেরেইরা, সাদিয়া ইসলাম, রাইসা ইসলাম, ইসলাম নুহা, নীলোটোপাল ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, সাজিন আহমেদ কৌশিক চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এর সুযোগ্য সন্তান। তার বড় চাচা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital