বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় কোদাল দিয়ে কুপিয়ে নারীকে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ পিএম
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় কোদাল দিয়ে কুপিয়ে নারীকে রক্তাক্ত জখম
চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মাটি কাটার কোদাল দিয়ে কুপিয়ে  মাজেদা খানম (৫০) নামের এক বিধবা বৃদ্ধা নারীকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ওই নারী গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৭ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১২ টায় শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি রোডস্থ রহিম খার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মাজেদা খানম ওই বাড়ির মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী ও রহিম খানের মেয়ে।
আহত মাজেদা খানম ও তার স্বজনরা জানান, পার্শ্ববর্তী মোল্লা বাড়ির তাহের মোল্লার ছেলে শাহাদাত হোসেন মোল্লা ও বাবু মোল্লাসহ অজ্ঞত আরো বেশ কয়েকজন মিলে তার উপর এ হামলা চালায়।
তারা জানান, তাহের মোল্লাদের সাথে তাদের জমি জমা বিষয়ে নিয়ে কোন সম্পর্ক নেই। তবুও তারা ২০১৯ সালে গায়ে পড়ে জমির বিরোধ সৃষ্টি করে তাদেরকে মারধর করেছেন। সে মামলাও বর্তমানে আদালতে চলমান রয়েছে। সেই পূর্ব শত্রুতার কারনেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে তাদের অভিযোগ।
ঘটনার দিন সকাল থেকে আহত মাজেদা খানম রাজ মিস্ত্রী দিয়ে তার বাসার রিপায়ারিং কাজ করাচ্ছেন। তিনি দাঁড়িয়ে সে আস্তরের কাজের তদারকি করছিলেন। এমন সময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই পার্শ্ববর্তী বাড়ির তাহের মোল্লা,তার ছেলে শাহাদাত মোল্লা ও বাবু মোল্লা সহ অজ্ঞত আরো বেশ কয়েকজন মিলে চাঁদা দাবি করে কাজ বন্ধ করার কথা বলেই মাটি কাটার কোদাল দিয়ে মাজেদা খানমের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital