শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কুমারডুগীতে ফের মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:০৭ পিএম
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কুমারডুগীতে ফের মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গেইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মোঃ নুরুল আমিন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক দেড় ঘটিকার সময় কুমারডুগী মাজার গেইট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে পার্কিং করা পূর্ব মূখী একটি কাভার্ড ভ্যানের সাথে চলন্ত মোটরসাইকেল সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মাথায় আঘাত পেয়ে সাথে সাথে মাটিতে লুটে পড়েন। নিহত নুরুল আমিন মিজি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের উত্তর সকদী পাঁচগাঁও গ্রামের হাফেজ রুহুল আমিন মিজির একমাত্র ছেলে। যদিও তারা শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাটেরগাঁও গ্রামে গিয়ে নতুন বাড়ি করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে নুরুল আমিন ছিল সবার বড়।
নিহতের বাড়িতে গিয়ে জানা যায়, নুরুল আমিনের ছোট চার বোনের মধ্যে এক বোনের বিয়ে হয়ে স্বামী সহ সে ইতালিতে বসবাসরত। বাকী ৩ বোন এখনো অবিবাহিত। কৃষক বাবার একমাত্র ছেলে নুরুল আমিনও অবিবাহিত ছিলেন। সে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় চাকুরী করতো।
দুর্ঘটনার দিন রাতে সকল কাজ সেরে বাড়িতে ফেরার পথে রাত আনুমানিক দেড়টার সময় পার্কিং করা কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত অবস্থায় সড়কের উপর কাতরাতে থাকতে পেয়ে এক সিএনজি চালকের দৃষ্টি কাড়ে। সিএনজি চালক তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক আহত নুরুল আমিনকে চিকিৎসা প্রদান করেন এবং হাসপাতালে নেয়ার আধা ঘণ্টা পরেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, নুরুল আমিন দুর্ঘটনার আগে অর্থাৎ রাত ১টার দিকেও তার মায়ের সাথে মোবাইলে কথা বলেন। দুর্ঘটনার পর খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই আজাদ নিহতের সাথে থাকা মোবাইল থেকে সিম খুলে অন্য মোবাইলে ঢুকিয়ে তার খালাকে কল দিয়ে পরিবারকে বিষয়টি জানান। বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার এস আই রাশেদ, শাহমাহমুদপুরের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী ও ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সোহেল হোসেন (সোহাগ) এর সার্বিক সহযোগিতায় পোস্ট মর্টেম ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন মডেল থানা পুলিশ। এদিকে কাভার্ড ভ্যানটি আটক করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
নিহত নুরুল আমিনকে একনজর দেখতে দুরদূরান্ত থেকে ছুটে আসেন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ আশেপাশের শত শত লোকজন। নিহতের বাড়িতে বইছে শোকের মাতম। বুধবার বাদ আছর রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাঁও জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital