বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শিক্ষার্থীদের অবক্ষয়রোধে ওসির উদ্যোগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১০ পিএম
শাহরাস্তিতে শিক্ষার্থীদের অবক্ষয়রোধে ওসির উদ্যোগ
শিক্ষার্থীদের সামাজিক  অবক্ষয়রোধে শাহরাস্তি মডেল থানার ওসির উদ্যোগে সচেতনতা মূলক এক  প্রাত্যহিক সভার আয়োজন করা হয়েছে।
রোববার শাহরাস্তি পৌরশহরের   সুয়াপাড়া  জিকে মাধ্যামিক উবিতে এটির আয়োজন করা  হয়।
ওই বিদ্যালয়ের আয়োজিত প্রত্যাহিক সভায়  প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার হোসেনের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহিদ হোসেন। তিনি ওই উবির  শিক্ষার্থীদের সম্মুখে   মোবাইল আসক্তি, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য বিয়ে,  কিশোরদের মোটর বাইক রেসিং এর মত অপরাধ প্রবণতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ওই সময়ের বিদ্যালয়ের ৭/৮ শ’ শিক্ষার্থী উপস্থিত থেকে আলোচ্য বিষয় শ্রবণ করেন।ওসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, দুর্ভাগ্য হলেও সত্য । বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের যখন জীবন গঠনের সময় তখনই তারা  নানাবিধ সামাজিক অবক্ষয় তাদের উপর জেঁকে বসছে।যেটি মোটেই কাম্য নয়। এখন থেকে নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, শাহরাস্তি  থানার সাব ইন্সপেক্টর  মোঃ রোকন উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপন নাথ চক্ৰবৰ্ত্তী ও সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এলাকার বিশিষ্ট জন ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital