বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১০:২০ এম
হাইমচরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর  উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতি বার বিজয় দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা  আলগী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
এরপর সকাল ৮টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয়  মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে  শিশু কিশোরদের কুচকাওয়াচ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এ দিনে আমরা বিনম্্র শদ্ধা জানাই তাদের। যাদের অকৃত্রিম আত্ন ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙখিত স্বাধীনতা। তিনি বলেন,  প্রিয় স্বাধীনতাভোগী দেশপ্রেমিক বন্ধুগণ, আজ এই মহান বিজয় দিবসে আপনাদের কাছে আমার অনুরোধ আমরা যেন কখনোই ভুলে না যাই এই রক্তঝরা ইতিহাসের কথা । বাঙালিরা তাদের জীবন উৎসর্গ করেছেন ৫২ এর ভাষা আন্দোলনে। ৭১ এর স্বাধীনতা অর্জনে আমাদের তা করতে হবে না। শুধু  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমকে  আমাদের মাঝে জাগ্রত করে ন্যায়ের সঙ্গে কাজ করলে সোনার বাংলাকে বাস্তব রূপ দিতে পারব । আসুন আমরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
পরবর্তীতে বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লা আল ফয়সাল,  ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,  উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক জিল্লুর রহমান জুয়েল,  উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর আহ্বায়ক ফারুকুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital