শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ওমানে সড়ক দুর্ঘটনায়  হাজীগঞ্জের ফারুকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:০৭ পিএম
ওমানে সড়ক দুর্ঘটনায়  হাজীগঞ্জের ফারুকের মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক গাজী (৪৬) নামের এক বাংলাদেশী ব্যবসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের ইবরা জেলার বিভিয়া থানাধীন গাব্বি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় গত ১৫ বছর যাবৎ সুপার শপের ব্যবসা করে আসছিলেন।
নিহত মোহাম্মদ ফারুক গাজী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির মোহাম্মদ জিতু গাজীর ছেলে। তাঁর স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে পরিবার, স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়  ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন যুগান্তরকে জানান, মোহাম্মদ ফারুক গাজী ব্যবসায়ীক কাজে তার গাড়ি নিয়ে গাব্বি নামক এলাকায় বের হয়েছিলেন। এ সময় স্থানীয় এক ওমানীর দ্রুতগামী গাড়ির সাথে মুখোমুখি সংর্ঘষ হলে তিনিসহ ওই গাড়ির লোকজন আহত হন।
পরে তাৎখনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ফারুক গাজীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালে সংরক্ষিত রয়েছে। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তারা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital