বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি সূচিপাড়া উত্তরে নৌকার পক্ষে যুবলীগের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:৩০ পিএম
শাহরাস্তি সূচিপাড়া উত্তরে নৌকার পক্ষে যুবলীগের মতবিনিময় সভা
স্বপন কর্মকার মিঠুন : মহান বিজয় দিবসের মাস এই ডিসেম্বর। স্বরণ রাখতে হবে এই মাসেই আমাদের মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়ে ছিলো পাক হানাদার বাহিনি আর এ দেশের দোষরদের হাত থেকে। যেমনি সূর্য সন্তানরা দেশকে পাক হানাদার হতে মুক্ত করে আমাদের স্বাধিনতা এনে দিয়ে ডানা মেলে চলার শিক্ষা ও সুযোগ করে দিয়েছে তাদের এবং দেশ তথা বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্বরণ করে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের অভিভাবক হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর উত্তমের দেয়া স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
এই ইউনিয়নে গত ৪৫ বছরে যা উন্নয়ন হয়নি তা গত ৫ বছরে হয়েছে,  তার কারন সকার দলের জনপ্রতিনিধি থাকায় তা করা সম্ভব হয়েছে। আসুন আমরা স্বাধীনতা রক্ষা করতে আর জননেত্রী শেখ হাসিনা ও আমাদের সংসদ সদস্যের হাতকে শক্তিশালি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করি।
ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদারের শোরসাক বাজারে নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের উদ্যেগে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় ইউপি যুবলীগের সিনিয়র সহ-সভাপতি  রাশেদ আলম অপুর পরিচালনায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, ইউপি আ’লীগের সহ- সভাপতি মোঃ মুঞ্ছুর আহম্মদ ষষ্ঠি, উপজেলা সেচ্চা সেবকলীগ সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক মেশকাত হোসেন বিটু, উপজেলা সেচ্চসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী, ইউপি যুবলীগ সহ- সভাপতি আমিনুল ইসলাম মজুমদার সাগর।
এছাড়া ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital