সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে মাদকসহ ফরিদপুরের দুই যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৩:৪১ পিএম
শাহরাস্তিতে মাদকসহ ফরিদপুরের দুই যুবক আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ১০ কেজি গাঁজা (মাদকসহ) ফরিদপুরের দুই যুবককে আটক করেছে পুলিশ ।
বুধবার (৩-নভেম্বর) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকার গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে  শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ওই দুই যুবককে শাহরাস্তি মডেল থানার (এস আই )মাহাদি হাসান, জনি কান্তি দে ও সাইদুর রহমান  সঙ্গীয় ফোর্স  তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি  মোটরবাইক জব্দ করে। এ কাজে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা ওসি তদন্ত মোরশেদুল আলম ভূঁইয়া ।
আটককৃতরা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার  কাউলুবেড়া ইউপির ৩নং ওয়ার্ডের পিরানপুর গ্রামের মৃত হারুন মাতাব্বর পুত্র মোঃ সোহেল (২৭) , আরেক জন একই জেলার শিবচর উপজেলার সিকদার কান্দি ইউপির ৫ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ রাসেল (২৬) ‌।
পুলিশ অভিযুক্তদের বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু করে, যার নং( ১) -০৩/১১/২১। ধৃতদের ওই দিন চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।