বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী খন্দকার বাড়িতে তুচ্ছ ঘটনায় সম্ভ্রান্ত ব্যক্তির উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:৩৫ পিএম
শাহতলী খন্দকার বাড়িতে তুচ্ছ ঘটনায় সম্ভ্রান্ত ব্যক্তির উপর হামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী খন্দকার বাড়ীতে মসজিদের বৈদ্যুতিক লাইন নিয়ে সম্ভ্রান্ত পরিবারের ব্যাক্তির উপর হামলা করেছে একই বাড়ির শাহজাহান খন্দকারসহ কয়েকজন। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে,এ ঘটনায় শাহতলী এলাকায় ব্যাপক নিন্দার ঝড় বইছে।

ঘটনার বিবরনে জানা যায়, শাহতলী খন্দকার বাড়ির বাকের খন্দকারসহ কয়েকজন বাড়ির সৌন্দর্য ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছেন। বাড়ির মসজিদ ও ঈদগাঁয়ের দীর্ঘদিন আলোচকসজ্জার ব্যবস্থা করেন তারা। বাড়ির সৌন্দর্যোর জন্য তারা সন্ধ্যার পর থেকেই ঈদগাঁয়ের চারপাশে লাইট জ্বালান।

অন্যদিকে একই বাড়ির শাহজাহান খন্দকার বাড়ির কবরস্থানে আলোকসজ্জার ব্যবস্থা করেন, মসজিদ ও ঈদগাঁয়ের মিটার দুটোই মসজিদের ভেতরে লাগানো।মসজিদ ও ঈদগাঁয়ের মিটারের বিল বাকের খন্দকাররা দিয়ে আসছেন, কবরস্থানের মিটারের বিল শাহজাহান খন্দকারগন দেন।

হঠাৎ করে খন্দকার বাড়ির ঈদগাঁয়ের লাইটের সমস্যা দেখা দিলে বাকের খন্দকার ইলেকট্রিশিয়ানকে খবর দেয়। ইলেকট্রিশিয়ান ভূলবশত শাহজাহান খন্দকাররের মিটার থেকে সংযোগ প্রদান করেন, এ খবর শাহজাহান খন্দকারের কাছে গেলে তিনি তাৎক্ষণিক মসজিদের সামনে এসে টেলু খন্দকারকে দিয়ে বাকের খন্দকারকে ফোন করে মসজিদের সামনে নিয়ে আসেন, বাকের খন্দকার মসজিদের সামনে আসার সাথে সাথে শাহজাহান খন্দকার, তার ছোট ভাই মোস্তফা খন্দকার বাকের খন্দকারকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বাকের খন্দকার কিছু বুঝে উঠার আগেই তাকে ব্যাপক ভাবে মারধর করেন। বাকের খন্দকারের উপর হামলা করলে তিনি ডাক চিৎকার করলে আশপাশের লোক এসে তাকে উদ্বার করেন।

Model Hospital

বাকের খন্দকার জানান, ঘটনার দিন আমি বাড়িতেই ছিলাম, ঈদগাঁয়ের লাইনে সমস্যা দেখাদিলে ইলেক্ট্রিশিয়ানকে খবর দেই, ইলেক্ট্রিশিয়ান কোনটা থেকে সংযোগ দিয়েছে, আমি কিছুই জানিনা, কোন কারনে তারা আমার উপর হামলা করে আমি কিছুই জানিনা, আমি একজন অসুস্থ্য মানুষ ভাইপাস করা,এ ঘটনায় আমি এবং আমার পরিবার সবাই হতভম্ব এবং আতংকিত। সন্ত্রাসী কায়দায় হঠাৎ বাকের খন্দকারের উপর হামলার কারনে শাহতলী এলাকায় ব্যাপক আলোচনা এবং নিন্দার ঝড় উঠেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital