বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আহলে সুন্নাত ওয়ালজামাত কচুয়া সভাপতি আলমগীর ও সম্পাদক আব্দুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১:১৭ পিএম
আহলে সুন্নাত ওয়ালজামাত কচুয়া সভাপতি আলমগীর ও সম্পাদক আব্দুল হক

আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহা সচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক।

মো: রাছেল, কচুয়া : আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) মনোহরপুর ফাজিল মাদ্রাসার মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হক শাহজীর সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক শাহজালালের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আহলে সুন্নান ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহা সচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য এনায়েতপুর দরবার শরীফের পীর সাহেব মাও. গোলাম গাউস আলকাদেরী। কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন- মীরসরাই দরবার শরীফের পীর মাও. শাহ মিজবাউল ইসলাম লতিফী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মো. মাঈন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ মাও. আলমগীর হোসেন, কচুয়া শাখার উপদেষ্টা নাছির উদ্দিন মাহমুদ ও তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।

অধিবেশনে সর্বসম্মতভাবে- শাহ মাও. মো. আলমগীর হোসেনকে সভাপতি, আব্দুল হক মাস্টারকে সাধারণ সম্পাদক, মাও. শাহজালালকে সাংগঠনিক সম্পাদক ও মাও. ইমাম হোসেনকে অর্থ বিষয়ক সম্পাদক মনোনীত করে ১শ ১জন সদস্য বিশিষ্ট উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

Model Hospital

তাছাড়া মাও. এবিএম ছাদেক উল্লাহকে প্রধান উপদেষ্টা নির্বাচন করে ৩৫ জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital