বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:৩১ পিএম
আজ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা
আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে চাঁদপুরের ইলিশ অভয়াশ্রমের নিষেধাজ্ঞা। ২ নভেম্বর মধ্যরাত থেকে আবার নদীতে ইলিশ ধরতে পারবে জেলেরা। চলবে ইলিশ আড়তদারি ও ক্রয়- বিক্রয়। গত ১২ অক্টোবর থেকে শুরু ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩। ২২ দিনের এ অভিযানে আইন না মেনে বহু জেলে ইলিশ নিধন করেছে। আবার শত শত জেলে পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যেতে হয়েছে। খুইয়েছেন জাল- নৌকাও।
ইলিশের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবার দুইদিন আগে নদীতে অভিযানে নামেন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চাঁদপুর জেলার শীর্ষ কর্মকর্তাগণ।
৩০ অক্টোবর ২০২৩ তারিখ জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩-এ মোবাইল কোর্ট/ অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম,পিপিএম, চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন।
জলের উজ্জ্বল শস্য ইলিশ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইলিশের নিরাপদ প্রজনন ও মা ইলিশ সংরক্ষণে সবার সচেতনতার পাশাপাশি এ সময় ইলিশ আহরণ, বিতরণ, বিপণন, পরিবহন, মজুত ও বিনিময় কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান,গত বছরের তুলনায় এবার ইলিশের প্রধান প্রজনন সংরক্ষণ অভিযান ভালো হয়েছে। আমরা বিরাট ভূমিকা নিয়েছি।যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে।
যার যার যতটুকু ভূমিকা দরকার শতবার দেয়ার চেষ্টা করেছি। গতবারের তুলনায় এবার জেলে আটক হয়েছে অনেক বেশি। কেবল মোবাইলকোটের মাধ্যমে সাড়ে ৩’শ জেলেকে জেল দেওয়া হয়েছে। নৌ পুলিশের অভিযানে আরো অনেক জেলে জাল নৌকাসহ গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তিনি আশা করেন এবার জাটকার সংখ্যা বেশি হবে। জাটকা বড় হলে ইলিশের উৎপাদনও বাড়বে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital