বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রেদওয়ান খান বোরহানের পিতার ১২তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম
রেদওয়ান খান বোরহানের পিতার ১২তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

লক্ষীপুরের মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ খানের ১২তম মৃত্যু বার্ষিকীতে তার কবর জেয়ারত করেন মরহুমের বড় ছেলে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

গাজী মোঃ মহসিন : বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এবং ভয়েস বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চাঁদপুর -৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মো: রেদওয়ান খান বোরহানের পিতা সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ খানের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চাঁদপুর হাইমচরের বিভিন্ন মসজিদ ও এতিম খানা মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর খান বাড়ী জামে মসজিদ, মৃর্ধা বাড়ী জামে মসজিদ, দোকানঘর জাফরাবাদ এমদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও জামে মসজিদ, পুরান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আশিকাটি চাঁদখার বাজার জামে মসজিদ, চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ, রামপুর ইউনিয়নের বড় সুন্দর পাটোয়ারী বাড়ির আয়সা ইসলাম  জামে মসজিদ ও হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরকন্দাজ বাড়ি জামে মসজিদ, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজার জামে মসজিদে বাদ আসর একযোগে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর খান বাড়িতে মরহুমের কবর জেয়ারত, পারিবারিক খান বাড়ী জামে মসজিদে আসর নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন একজন নেক ও আদর্শ সন্তান পিতা মাতার জন্য অনেক বড় নেয়ামত।
পিতা-মাতার আদর্শ সন্তান হলে সে সমাজ ও দেশের মানুষের সাথে তার শ্রদ্ধাবোধ থাকে। আর পিতা-মাথার অবাধ্য সন্তান যদিও সমাজের নেতৃত্বে আসে, তাহলে তারা সমাজকে ধ্বংসের মুখে ঢেলে দেয়। যে সন্তান তার বাবা-মাকে সম্মান করলো না সে যদিও নেতৃত্বের কারনে কাউকে সম্মান দেখায় তা কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে নয়।
তিনি আরো বলেন ঈমানের পূর্বশর্ত হচ্ছে দেশপ্রেম, যে মাকে ভালোবাসে, সে দেশকেও ভালোবাসে। সে প্রতিনিয়ত সমাজ ও দেশকে দেওয়ার জন্য সব সময় তার মনপ্রান অনুপ্রাণিত থাকে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তার পিতা-মাথা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও সকল মুসলিম উম্মাহার জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খান সহ বিভিন্ন নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন লক্ষীপুর খান বাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ মোহাম্মদ মোয়াজ্জেম।
এছাড়াও আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান চাঁদপুর জেলা  আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালীর শোভাযাত্রায় দলীয় নেতা কর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital