বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে বালুর স্তপে পুতে রাখা

আরমারন হত্যাকান্ডে আটক-২, হত্যায় ব্যবহৃত ইট ও ছিনিয়ে নেয়া অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১১:০৩ এম
আরমারন হত্যাকান্ডে আটক-২, হত্যায় ব্যবহৃত ইট ও ছিনিয়ে নেয়া অটোরিকশা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে বালুর স্তপে পুতে রাখা আরমান( ১৫) নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার হাজীগঞ্জের সদর ইউনিয়নের সুহিলপুর ও ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের কাঠালী গ্রাম থেকে হত্যাকান্ডে সরাসরি জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।

পূর্বের সংবাদটি পড়ুন … হাজীগঞ্জে নিখোঁজের ৮ দিন পর বালিতে পুঁতে থাকা আরমানের লাশ উদ্ধার

পরে আজ বুধবার সকালে আটকৃতদের নিয়ে পিবিআই চাঁদপুর ও হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে কিভাবে আরমানকে হত্যা করেছে তার বর্ণনা দেন আসামীরা।

Model Hospital

আরমানকে ইটের আঘাতে হত্যা করে বালির নীচে লাশ পুতে রাখা হয় বলে জানান আটককৃতরা।

পিবিআই চাঁদপুর হত্যায় ব্যবহৃত ইট ও ছিনিয়ে নেয়া অটোরিকশা উদ্ধার করেছে।

আটককৃতদের নাম ও বিস্তারিত পিবিআই চাঁদপুর আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে জানিয়েছেন।

সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নে দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচে আরমানের লাশের সন্ধান পায় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচে আরমান হোসেনের মৃতদেহ দেখতে পায় । পরে এলাকাবাসী হাজীগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স ।

আরমান হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদত গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

গত 8 দিন আগে মিশুক সহ সে নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর তার লাশ বালিতে পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বালুর নিচে কে বা কারা এই যুবকের লাশটি পুঁতে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকদিন আগে এই লাশ টি পুতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেছে পরিবার।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital