শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তফসিল ঘোষণার পরই চাঁদপুরে হামলায় ২০টি গাড়ী ভাংচুর আহত ১৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১০:৩৫ পিএম
তফসিল ঘোষণার পরই চাঁদপুরে হামলায় ২০টি গাড়ী ভাংচুর আহত ১৫

নির্বাচনের তফসিল ঘোষণার পরই চাঁদপুরের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে।

আজ বুধবার রাত ৮টার পর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট, কুমড়ার ডুগি ও পল্লী বিদ্যুত এলাকায় বিক্ষুব্ধ দুস্কৃতিকারীরা অন্তত ২০টি ছোটবড় যানবাহন ভাংচুর করেছে।

এসময় এ হামলায় অন্তত ১৫জন গাড়ীর চালক, যাত্রী আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

তবে তাদের নাম এখনো জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Model Hospital

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম ও বিজিবি মোতায়ন করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন ও জয় জানান, এ ঘটনায় বেশ সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরাও অবস্থান করছে। তবে আতঙ্ক কাটেনি।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা জানতে পারি তফসিল ঘোষণার পরপরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট ও পল্লী বিদ্যুত এলাকায় দুস্কৃতিকারীরা চোরাগুপ্তা হামলা চালায়। এতে শুনেছি কয়েকটি গাড়ী ভাংচুর হয়েছে। আমরা তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

এখনও সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়ন রয়েছে। ঘটনাটি কারা কিভাবে ঘটালো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো এখোনো এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।

এদিকে সেখানকার উত্তেজনা খরব পেয়ে শহরের বিভিন্ন স্থানে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital