বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পাঙাশ ১২ হাজার টাকায় বিক্রি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৬:৫৮ পিএম
চাঁদপুরে পাঙাশ ১২ হাজার টাকায় বিক্রি
চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় ‍বিক্রি করা হয়। বৃহস্পতিবার সকালে চাঁদপুরে রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে।
পরে পাঙাশ মাছটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনেছেন।
মাছঘাটের মৎস্য ব্যবসায়ী জহির জানান, এখানে ইলিশের পাশাপাশি পাঙাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে।
জেলেরা সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে যান। পরে সেটি হাকডাকে নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসেব করে ১২ হাজার টাকা মোট খরচ পেড়েছে।
ক্রেতা আকবর জানান, পাঙাশ বড় হলে চাহিদা বাড়ে। এই পরবর্তীতে কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির দুইবারের নির্বাচিত সাধারন সম্পাদক রোটারিয়ান হাজী সবেবরাত সরকার বলেন, এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসেনা। পাঙাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital