বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কর্মসূচীর নামে ফসলী জমি বিনষ্ট করে রাস্তা নির্মাণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:৫৬ পিএম
কচুয়ায় কর্মসূচীর নামে ফসলী জমি বিনষ্ট করে রাস্তা নির্মাণ

কচুয়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে।

উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। উজানী বাজারের পশ্চিম পাশের পাঁকা সড়কের পাশে ফসলি জমি উপর দিয়ে জনবসতি বিহীন এলাকায় এ রাস্তা নির্মাণ করা হয়।

জমির মালিক খোরশেদ আলম জানান, আমার ৭৯ শতক ধানের ফসলী জমির ধান বিনষ্ট করে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হোসেন ক্ষমতার প্রভাব খাঁটিয়ে রাতের অন্ধকারে ভ্যাকু দিয়ে রাস্তা নির্মাণ করে। এতে আমার উপার্জনের একমাত্র জমি বিনষ্ট করে ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের মৎস্য খামারের জন্য এ রাস্তা নির্মাণ করে।

স্থানীয় এলাকাবাসী জানান,ব্যাক্তিগত মাছের খামার করার জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় মোজাম্মেল মেম্বার ক্ষমতার প্রভাব খাঁটিয়ে অসহায় খোরশেদ আলমের কৃষি জমি নষ্ট করে ব্যক্তিগত সম্পত্তির উপর জোরপূর্বক অবৈধ ভেকু দিয়ে রাস্তা তৈরী করে। প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছে এলাকাবাসী।

Model Hospital

তাছাড়াও মোজাম্মেল মেম্বার অবৈধভাবে ড্রেজার দিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করায় বসতবাড়ী ও কৃষি জমি হুমকি মুখে পড়েছে। স্থানীয় প্রশাসনের কাছে মেম্বার মোজাম্মেল হোসেনের অবৈধ ড্রেজার বন্ধ করার অভিযোগ করা হলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইউপি সদস্য মোজাম্মেল হোসেন কাউকে কোন তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাব বিস্তার করে দেদারচ্ছে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে।

তার ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। সাধারণ লোকজন তার কাছে জিম্মি হয়ে পড়েছে।

এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের ব্যবহারিত ০১৮১৫২৩৬০২৯ এ নাম্বারে ফোনে দেওয়া হলেও ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম জানান,ফসলি জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি শুনেছি। সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.ইবনে আল জায়েদ হোসেন জানান, ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের ড্রেজারটি বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও যদি সে রাতের আধাঁরে ড্রেজারটি চালায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital