বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে এইচ এসসিতে পাসের হার ৯৫.৮১% জপিএ ৫-৮ আলিমে ১০০% জিপিএ ৫-১২

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৭:৩০ পিএম
হাইমচরে এইচ এসসিতে পাসের হার ৯৫.৮১% জপিএ ৫-৮ আলিমে ১০০% জিপিএ ৫-১২

সারাদেশের ন্যায় হাইমচরেও এইচ এসসি সমমান পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে এবছর কুমিল্লা বোর্ডের অধিনে এইচএসসি ও মাদরাসা বোর্ডের অধিনে আলিম পরিক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। গত বছরের তুলনায় এবছর ফলাফলে অনেকটাই ভাল করতে সক্ষম হয়েছে । কুমিল্লা বোর্ডের অধিনের কলেজের তুলনায় মাদরাসা বোর্ড ফলাফল অনেক ভাল করেছে। আলিম পরীক্ষায় শতভাগ পাস করেছে মাদ্রাসা গুলো।

প্রকাশিত ফলাফলে জানা যায়, হাইমচরে ৩টি কলেজে ৫৫০ জন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচ এসসি- পরীক্ষায় অংশগ্রহন করেন। অংশগ্রহণকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৫২৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন । পাশের হার হয়েছে ৯৫.৮১%। জিপিএ -৫ পেয়েছেন ৮জন।

৩টি মাদ্রাসার ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছেন ১০৮জন। পাসের হার হয়েছে শতভাগ। গতবছর জিপিএ -৫ পেয়েছে ১২ জন।

হাইমচর সরকারি কলেজ থেকে ব্যবসা শাখায় ১৮০ জন শিক্ষর্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
মানবিক শাখায় ১০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১৯৮ জন।
বিজ্ঞান শাখায় ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৭ জনই কৃতকার্য হয়েছেন। জিপিএ -৫ পেয়েছেন ৪জন।
পাসের হার ৯৬.২৭%।

Model Hospital

এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় & কলেজে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন পাস করেছে। পাশের হার ৮৬.৩৬%।

মোয়াজ্জেম হোসেন স্কুল এন্ড কলেজ ব্যবসায়ী শাখা থেকে আরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২ জনে পাস করেছেন। মানবিক শাখা থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৫৭ জন। পাশের হার ৯৫.৮৩%।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩ জন। পাসের হার ১০০%। জিপিএ ৫ পয়েছেন ৩ জন। আলগীবাজার আলিম মাদ্রাসায় ৫৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে ৫৫ জন পাস করেছে। পাসের হার ১০০%। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন।
কাটাখালি হমিদিয়া মাদরাসা ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২০জন। পাসের হার ১০০%। জিপিএ ৫ পেয়েছেন ৩ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital