টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সুযোগ্য সন্তান সাজেদুল হোসেন দিপু চৌধুরী আমাদের মাঝে আর নেই।

তিনি গতকাল সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন, তার এ অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।







